আল-কুদ্দুছ ইন্টারন্যাশনাল
প্রতিষ্ঠানের পরিচিতি
আল-কুদ্দুছ ইন্টারন্যাশনাল চট্টগ্রাম তথা বাংলাদেশে অত্যন্ত সু-পরিচিত রিক্রুটিং ও ট্রাভেল এজেন্ট। দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠান সততা ও বিশ্বস্ততার সাথে রিক্রুটিং, এয়ার টিকেটিং, ভিসা প্রসেসিং, হজ্ব ও ওমরাহ সেবা প্রদান করে আসছে। গ্রাহক সন্তুষ্টির প্রত্যয়ে অত্র প্রতিষ্ঠান উত্তম সেবাই সফলতার মূল মন্ত্র মনে করে। জনশক্তি রপ্তানীর লক্ষ্যে বিদেশী বিভিন্ন কোম্পানীর চাহিদা অনুযায়ী আমাদের দেশের দক্ষ জনবলকে যোগ্যতা অনুসারে বিভিন্ন কোম্পানীতে নিয়োগের ব্যবস্থা সহ তাদের সার্বিক নিরাপত্তা জনিত বিষয়েও খেয়াল রাখেন। তাছাড়া, চাকুরী নিয়ে বিদেশ যেতে ইচ্ছুকদের জন্য কাজের ক্ষেত্র খুঁজে বের করে তাদের ভিসা প্রসেসিং থেকে শুরু করে গন্তব্যে পৌঁছে দেওয়া পর্যন্ত প্রতিটা পদক্ষেপ অত্যন্ত সুনিপুনভাবে অনুসরণ করে। জনশক্তি রপ্তানীর ক্ষেত্রে বাংলদেশ সরকার এবং অন্যান্য যে সকল দেশে চাকুরীপ্রার্থীরা যেতে ইচ্ছুক সে দেশের সরকারী সব নিয়ম কানুন পূঙ্খানুপূঙ্খরূপে পালন করার কারণে গ্রাহকদের কোন রকম ঝামেলা মোকাবেলা করতে হয়না এবং নিরপাদ কর্মস্থলে পৌঁছে সুন্দরভাবে কর্মজীবন শুরু করতে পারে।
তাছাড়া, আমাদের অন্যান্য সেবা সমূহের মধ্যে হজ্ব ও ওমরাহ প্যাকেজ, জব ভিসা প্রসেসিং, ট্যুরিস্ট ভিসা, মাল্টিপল বিজনেস ভিসা এবং এয়ার টিকেটিং উল্লেখযোগ্য। প্রতিযোগীতামূলক বাজারের সাথে সামঞ্জস্য রেখে অত্যন্ত সূলভ মূল্যে আমরা নিয়মিত এয়ার টিকেট বুকিং করি।
চেয়ারম্যানের বক্তব্য
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
বৈদেশিক মুদ্রা প্রতিটি দেশের অর্থনৈতিক শক্তির মূল মেরুদন্ড। আমাদের দেশে বৈদেশিক মুদ্রার সিংহভাগই আসে রেমিট্যান্স আয় থেকে। এই রেমিট্যান্স আয়কে সমৃদ্ধশালী করতে হলে আমাদের দক্ষ জনবল তৈরী করে তাদের বিদেশে প্রেরনের ব্যবস্থা করতে হবে। তার জন্য প্রয়োজন সরকারের পাশাপাশি, বেসরকারী প্রতিষ্ঠান সমূহের ভূমিকা। বিশেষ করে জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রনালয় অনুমোদিত রিক্রুটিং এজেন্সীদের এ বিষয়ে গুরুত্বপূণ ভূমিকা রাখা জরুরী। আল কুদ্দুছ ইন্টারন্যাশনাল এই বিষয়ে দীর্ঘদিন যাবত সুনামের সহিত কাজ করার ফলে রিক্রুটিং জগতের সকল নিয়ম কানুন অনুসরণ করে গ্রাহকদের সেবা প্রদান করেন। তাছাড়া অত্র প্রতিষ্ঠান ট্যুরিস্ট ভিসা, জব ভিসা, বিজনেস ভিসা সহ সকল ধরণের ভিসা প্রসেসিং অত্যন্ত সূলভ মূল্যে এবং দ্রুততার সহিত সম্পন্ন করেন। আল কুদ্দুছ ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রনালয় অনুমোদিত হজ্ব এজেন্ট, তাই বিভিন্ন সাশ্রয়ী প্যাকেজে পবিত্র হজ্ব পালনে ইচ্ছুকদের ধর্মীয় সকল নিয়ম কানুন মেনে অভিজ্ঞ মোয়াল্লেমের তত্ত্বাবধানে হজ্ব গ্রুপ পরিচালনা করেন এবং ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য রয়েছে প্রতিমাসে নিয়মিত ওমরাহ প্যাকেজ। আল কুদ্দুছ ইন্টান্যাশনাল IATA অনুমোদিত ট্রভেল এজেন্ট হওয়ার দরুন বিদেশগামী বা ভ্রমনকারীদের জন্য অত্যন্ত সূলভে ডোমেস্টিক ও ইন্টান্যাশনাল এয়ার টিকেট বিক্রয় করেন।
গ্রাহক সন্তুষ্টির লক্ষ্যে আল-কুুদ্দুস ইন্টারন্যাশনাল একই ছাদের নিচে বাংলাদেশ সরকারের নির্দেশ মোতাবেক রিক্রুটিং, হজ্ব ও ওমরাহ প্যাকেজ পরিচালনা, এয়ার টিকেটিং, ভিসা ও পাসপোর্ট প্রসেসিং সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করেন।
অফিস কর্মকতাবৃন্দ
আল কুদ্দুছ ইন্টারন্যাশল এর দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাবৃন্দের পরিচিতি
- কামরুল হুদা
- ব্যবস্থাপক
- ফারুক ইসলাম চেীঃ
- ম্যানেজার
- রেজাখান শামীম
- সেলস্ এন্ড রিজার্ভেশন
- মোজাফ্ফর আহমেদ
-
এক্সিকিউটিভ
(ভিসা প্রসেসিং)
- মিজানুর রহমান
- পরিচালক
- রুহুল কুদ্দুছ মিনহাজ
- এক্সিকিউটিভ অফিসার
- আমির হোসেন
-
ম্যানেজার
(ঢাকা)
- রিদওয়ানুল হক
- এক্সিকিউটিভ অফিসার (ঢাকা)
- মোঃ ইমরান হোসেন
-
এম্বাসিম্যান
(ঢাকা)
আমাদের লক্ষ্য
দক্ষ জনশক্তি রপ্তানীর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের পথকে আরো শক্তিশালী ও গতিশীল করা এবং বাংলাদেশ সরকারের রেমিট্যান্স আয়ের পথকে সমৃদ্ধ করার লক্ষ্যে আমাদের ক্ষুদ্র প্রয়াস।
আমাদের উদ্দেশ্য
মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ সারা বিশ্বে আমাদের দেশ থেকে দক্ষ জনবল প্রেরন এবং তাদের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং বিদেশী কোম্পানীদের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে আমাদের দেশের কর্মমূখী জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।