আল-কুদ্দুছ ইন্টারন্যাশনাল
হজ্ব ও ওমরাহ সেবায় উত্তম সেবার প্রতীক
হজ্ব ও ওমরাহ প্যাকেজ
সাশ্রয়ী প্যাকেজ রেট ও অভিজ্ঞ গাইড দ্বারা পরিচালিত
হজ্ব ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। সামর্থ্যবান সকল মুসলিমের উপর আল্লাহতায়ালা হজ্বকে ফরজ করেছেন। তাই, হজ্ব পালনে আগ্রহী মুসলিম নর-নারীদের সর্বোত্তম আন্তরিক সেবা ও অত্যন্ত কম রেটে বিভিন্ন প্যাকেজ অনুযায়ী সরকারী নিয়মনীতি মেনে আল কুদ্দুছ ইন্টারন্যাশনাল হজ্ব সেবা প্রদান করেন। ইতিমধ্যে অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে যারা হজ্ব পালন করে এসেছেন তাদের প্রশংসা ও অনুপ্রেরণা আমাদের আরো বেশী অত্র সেবা প্রদানে বেগবান ও সাহসী করেছেন। আল কুদ্দুছ ইন্টারন্যাশনাল সরকার অনুমোদিত হজ্ব এজেন্ট।
আমাদের রয়েছে বিভিন্ন হজ্ব প্যাকেজ। তাছাড়া, প্রতিমাসে নিয়মিত ওমরাহ পালনকারীদের জন্য রয়েছে বিভিন্ন সাশ্রয়ী প্যাকেজ। দীর্ঘ অভিজ্ঞতা, উত্তম আতিথেয়তা, ঝামেলামুক্ত ভ্রমন আমাদের প্রধান বৈশিষ্ট্য। বিভিন্ন সাশ্রয়ী ওমরাহ প্যাকেজের পাশাপাশি ওমরাহ পালনে ইচ্ছুকগন নিজেদের পছন্দ অনুযায়ী ওমরাহ প্যাকেজ কাষ্টমাইজ করতে পারেন। বুকিং এর জন্য যোগাযোগ করুন।
হজ্ব ও ওমরাহ প্যাকেজ
গ্রুপ বা ননগ্রুপ সম্পর্কে জানতে যোগাযোগ করুন –
মোহাম্মদ কামরুল হুদা – ০১৯৭৯৩২৯৯৮৩
মোহাম্মদ রেজা খান শামীম – ০১৯৩৫৫৬৬১৪৯
পবিত্র হজ্ব প্যাকেজ
প্যাকেজ মূল্য বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী
ইকোনোমি প্যাকেজ
- প্যাকেজ মূল্য : সরকার নির্ধারিত
- সময় ও দিন : নির্ধারিত
- হোটেল মক্কা : ষ্ট্যান্ডার্ড হোটেল, দুরত্ব ৮০০-১০০০ মি:
- হোটেল মদিনা : ষ্ট্যান্ডার্ড হোটেল, দুরত্ব ৪০০-৫০০ মি:
- ফ্লাইট : বিমান বাংলাদেশ এয়ারলাইনস
- ফুড : সংযুক্ত
- ট্রান্সপোর্ট : সংযুক্ত
- বিশেষ সেবা : জিয়ারাহ, গাইড, দায়ী
ষ্ট্যান্ডার্ড প্যাকেজ
- প্যাকেজ মূল্য : সরকার নির্ধারিত
- সময় ও দিন : নির্ধারিত
- হোটেল মক্কা : ষ্ট্যান্ডার্ড হোটেল, দুরত্ব ৬০০-৮৫০০ মি:
- হোটেল মদিনা :ষ্ট্যান্ডার্ড হোটেল, দুরত্ব ২০০-৩০০ মি:
- ফ্লাইট : বিমান বাংলাদেশ এয়ারলাইনস
- ফুড : সংযুক্ত
- ট্রান্সপোর্ট : সংযুক্ত
- বিশেষ সেবা : জিয়ারাহ, গাইড, দায়ী
কাষ্টমাইজ প্যাকেজ
- প্যাকেজ মূল্য : সরকার নির্ধারিত
- সময় ও দিন : নির্ধারিত
- হোটেল মক্কা : ৩ স্টার হোটেল, দুরত্ব ৪০০-৫০০ মি:
- হোটেল মদিনা : ৩ স্টার হোটেল, দুরত্ব ৪০০-৫০০ মি:
- ফ্লাইট : বিমান বাংলাদেশ এয়ারলাইনস
- ফুড : সংযুক্ত
- ট্রান্সপোর্ট : সংযুক্ত
- বিশেষ সেবা : জিয়ারাহ, গাইড, দায়ী
ওমরাহ প্যাকেজ
প্যাকেজের রেট ডলার ও এয়ার এর উপর ভিত্তি করে উঠা নামা করতে পারে
ইকোনোমি প্যাকেজ
- প্যাকেজ মূল্য : ১,৩৫,০০০.০০
- সময় ও দিন : ১৪ রাত ১৫ দিন
- হোটেল মক্কা : ২ স্টার হোটেল, দুরত্ব ৪০০-৫০০ মি:
- হোটেল মদিনা : ২ স্টার হোটেল, দুরত্ব ৪০০-৫০০ মি:
- ফ্লাইট : বিমান, এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাই
- ফুড : সংযুক্ত
- ট্রান্সপোর্ট : সংযুক্ত
- বিশেষ সেবা : জিয়ারাহ, গাইড, দায়ী
ষ্ট্যান্ডার্ড প্যাকেজ
- প্যাকেজ মূল্য : ১,৪৫,০০০.০০
- সময় ও দিন : ১৪ রাত ১৫ দিন
- হোটেল মক্কা : ৩ স্টার হোটেল, দুরত্ব ৪০০-৫০০ মি:
- হোটেল মদিনা : ৩ স্টার হোটেল, দুরত্ব ৪০০-৫০০ মি:
- ফ্লাইট : বিমান, এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাই
- ফুড : সংযুক্ত
- ট্রান্সপোর্ট : সংযুক্ত
- বিশেষ সেবা : জিয়ারাহ, গাইড, দায়ী
কাষ্টমাইজ প্যাকেজ
- প্যাকেজ মূল্য : ১৬৫,০০০.০০
- সময় ও দিন : ১৪ রাত ১৫ দিন
- হোটেল মক্কা : ৪ স্টার হোটেল, দুরত্ব ৪০০-৫০০ মি:
- হোটেল মদিনা : ৩ স্টার হোটেল, দুরত্ব ৪০০-৫০০ মি:
- ফ্লাইট : বিমান, এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাই
- ফুড : সংযুক্ত
- ট্রান্সপোর্ট : সংযুক্ত
- বিশেষ সেবা : জিয়ারাহ, গাইড, দায়ী
হজ্ব ও ওমরাহ পালনে আমাদের সুবিধা সমূহ
যে সকল বিষয়ে আমরা সুবিধা প্রদান করি
- দীর্ঘ দিনের অভিজ্ঞ মুয়াল্লিম এর তত্ত্বাবধানে কাফেলা পরিচালনা করা এবং কোরআন সুন্নাহ্র আলোকে হজ্ব ও ওমরাহ পালনে পূর্ণ সহযোগীতা করা।
- হজ্বের সার্বিক কার্যক্রমে সুষ্ঠভাবে সম্পাদনের উদ্দেশ্যে হজ্বযাত্রীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা । হজ্বের প্রতিটি কার্যক্রম পালন করার পূর্বে উহার উপর আলোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান ।
- মক্কা শরীফে খানায়ে কা’বায় এবং মদীনা শরীফে মসজীদে নববীতে পাঁচ ওয়াক্ত নামাজ ও তাহাজ্জুদ জামায়াত সহকারে আদায় করার সুবিধার্থে হারামাইন শরীফাইনের কাছে উন্নতমানের বসার সুব্যবস্থা ।
- অনাকাংখিত পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে মিনা, মুজদালিফা, আরাফাতে যাতায়াত ও জামারাতে শয়তানকে কংকর নিক্ষেপ এবং তাওয়াফ ও সায়ীর ক্ষেত্রে সহজ ও উপযুক্ত সময় নির্বাচনে দীর্ঘ দিনের ফলপ্রসু অভিজ্ঞতা ।
- মক্কা ও মদীনা শরীফে বাংলাদেশী অভিজ্ঞ বাবুর্চি দ্বারা রান্না করা মানসম্পন্ন খাবার পরিবেশনের ব্যবস্থা ।
- সার্বক্ষণিক তদারকী ও চিকিৎসার ব্যবস্থা ।
হজ্ব সফরে যা যা নিবেন
সফরকারীর সঙ্গে যা যা থাকা জরুরী
১। কুরবানী ও ব্যক্তিগত খরচের জন্য সরকারী নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সৌদী রিয়াল/মার্কিন ডলার ।
২। ২ সেট এহরামের কাপড় ( আড়াই হাত বহরের ৫/৬ হাত লম্বা ৪ পিচ মোটা লং ক্লথ বা পছন্দমত সাদা কাপড় ) ।
৩। ১ জোড়া দু’ফিতার সেন্ডেল (এহরাম অবস্থায় পরিধানের জন্য) ।
৪। ১ জোড়া চামড়ার সেন্ডেল/জুতা ও মোজা ( স্বাভাবিক অবস্থায় চলা-ফেরায় পরিধানের জন্য) ।
৫। মহিলাদের জন্য এহরাম ও স্বাভাবিক উভয় অবস্থায় পরিধানের জন্য যে কোন ধরনের সেন্ডেল বা জুতা ।
৬। কমপক্ষে ৪ সেট ব্যবহারের স্বাভাবিক পোশাক । শার্ট-প্যান্ট, পায়জামা-পাঞ্জাবী , লু্ঙ্গি, গেঞ্জি, আন্ডার-ওয়্যার, টুপি, মহিলাদের জন্য সেলোয়ার কামিজ, থ্রী-পিস,
ওড়না, ম্যাক্সী, শাড়ী, বোরকা, নিকাব ইত্যাদি ।
৭। ১ সেট গরম কাপড় শাল/সুইটার ও মাফলার যদি প্রয়োজন হয় ।
৮। ২ টি গামচা/তোয়ালে ।
৯। ১ টি বেডশীট ও ১ টি চাদর ।
১০। যারা নিয়মিত ঔষধ সেবন করেন তারা চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ অনুর্ধ্ব ৪৫ দিনের ঔষধ সাথে নিবেন ।
১১। মোবাইল ফোন ।
১২। যারা চশমা ব্যবহার করেন, প্রয়োজন মনে করলে তারা অতিরিক্ত আরো ১টি চশমা এবং সাথে ২টি চশমার ফিতা নিতে পারেন ।
১৩। অবসর সময়ে পড়ার জন্য প্রয়োজনীয় ইসলামী বই পুস্তক সাথে রাখা । প্রয়োজন মনে করলে ছোট সাইজের একটি কুরআন শরীফ নিতে পারেন।